কাপ্তাই প্রতিনিধি ॥
প্রাক শুভ বড়দিন উপলক্ষে খ্রিষ্টিয়ান মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশ(সিএমএবি) চন্দ্রঘোনা শাখার উদ্যোগে বুধবার সন্ধ্যায় কেক কাটা, উপহার বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। এইসময় তিনি কেকে কেটে প্রাক বড়দিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
সিএমএবি চন্দ্রঘোনা শাখার সদস্য নমিতা মিত্রের সঞ্চালনায় সভাপতি জেমস সরকারের সভাপতিত্বে এইসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পাস্টর স্টিফেন মিত্র। পরে সিএমএবি’র সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এর আগে চন্দ্রঘোনা মিশন এলাকায় নগর কীর্তনের মাধ্যমে খ্রিষ্ট সঙ্গীত পরিবেশন করেন সিএমএবির সদস্যরা।
