সামাজিক দুরত্ব না মানায় রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলায় ১৬ জনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (০৪এপ্রিল) দিনব্যাপী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব দন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব জিতু জানিয়েছেন- মহামারী করোনা ভাইরাস থেকে জনসাধারণ রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও নিয়ম না মানায় আমরা এ্যাকশনে গেছি।
শনিবার অভিযান চালিয়ে শহরের ১৬ জনকে ৫ হাজার ৬০০টাকা জরিমানা করেছি এবং তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ভবিষ্যতে সচেতন থাকার জন্য হুঁশিয়ারী প্রদান করা হয়েছে।
