মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে সাজেক-মাচালং সড়কের আট মাইল এলাকায় ট্রাক চাপায় ধনমনি চাকমা(৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার সকালে সড়কের কাজে নিয়োজিত ট্রাক-চট্রমেট্রো(ট ১১৯৮১১) সাজেক থেকে ফেরার পথে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ধন মুনি চাকমা নিহত হয়। নিহত ধনমুনি চাকমা সাজেক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ব্রিজপাড়া এলাকার শান্তি রঞ্জন চাকমার ছেলে।
সাজেক থানার ওসি নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায় পরে পুলিশ ও সেনাবাহিনী ট্রাকটি আটক করে।
স্থানীয়রা জানান, গত কিছু দিন যাবৎ হঠাৎ সাজেক সড়কে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে ছোট বড় চারটি দুর্ঘটনা ঘটে এতে প্রায় ২০ পর্যটক আহত হয়। আর এর জন্য পর্যটক বাহী যানবাহনের বেপরোয়া গতিকেই দায়ী করা হয়।
