বাঘাইছড়ি প্রতিনিধি ॥
সাজেকে ইটবাহী ট্রাক উল্টে ট্রাকে থাকা সাত শ্রমিক আহত হয়েছে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহতদের দীঘিনালা থেকে খাগড়াছড়ি হাসপাতালে রেফার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায়, বৃহস্পতবিার সকালে দীঘনিালা হতে ইটবাহী ট্রাক সাজেক যাওয়ার পথে ডেবাছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ৭ জন শ্রমিকরা আহত হয়। গুরুতর আহতরা হলেন, রশিদ নগর গ্রামের মোঃ আইয়ুব আলীর পুত্র মোঃ আরিফ (২৫), মোঃ নুরু মিয়ার পুত্র মোঃ মহিদুল ইসলাম (২৪)। এদেরকে দীঘিনালা হাসপাতালে থেকে খাগড়াছড়ি হাসপাতালে রেফার করা হয়েছে।
বাকী আহতরা হলেন, মধ্য বোয়ালখালী গ্রামের মোঃ রমজান আলীর পুত্র মোঃ রাকবিুল ইসলাম (১৯), রশিদ নগর গ্রামের আবদুল মান্নানের ছেেল মোঃ সৈয়দ (২৪), বাবুল নাথের ছেলে বলরাম চন্দ্র নাথ (২৪) ও মোঃ হাসান (২২) ও উত্তর রশিদ গ্রামের মোঃ বাবুল (৫৫)।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.সুব্রত চাকমা বলেন, গুরুতর আহতদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
