ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে অসহায় ও দুস্থ পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রকৃত অসহায় ও দুস্থ পরিবারের লোকজন যেনো সরকারের দেয়া এইসব ঘর পায় সেটা নিশ্চিত করতে রাঙামাটির রাজস্থলী উপজেলার নির্বাহী অফিসার শেখ ছাদেক নিজেই সরেজমিনে এলাকায় ঘুরে ঘুরে তালিকা তৈরি করছেন।
সোমবার সকালে উপজেলার বাজার পাড়া ও হাজী পাড়াসহ বেশ কিছু এলাকায় একাধিক অসহায় দুস্থদের নানান সমস্যার শুনেন এবং যারা সত্যিকার আসহায় তাদের ঘর পাবেন বলে আশ্বস্থ করেন।
এসময় নির্বাহী অফিসারের সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রবিউল ইসলাম, মো. হারুন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাংবাদিক কাইয়ুম হোসেন (মিরাজ) প্রমুখ।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছাদেক জানান, সরকার যাদের জমি আছে কিন্তু ঘর করার মতো টাকা নাই বা ঘরটি থাকার উপযুক্ত না তাদের ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঘর নির্মাণ করে দিচ্ছে। তাই সরকারের কাজটি যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং প্রকৃত গৃহহীনরা যাতে সরকারের দেয়া ঘরটি পায় এজন্য আমি সরেজমিনে গিয়ে বাস্তবচিত্র দেখে তাদের তালিকা নির্ণয় করেছি। তিনি আরো জানান, এটি ২য় পর্যায়ের তালিকা করা হচ্ছে, এ পর্যায়ে ২৪ জন গৃহহীন ঘর পাবে।
