৫ নভেম্বর শনিবার শেখ কামাল বিসিবি অনুর্ধ্ব ১৮ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২২-২৩ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের চাঁদপুর স্টেডিয়ামের ‘বি’ গ্রুপের খেলায় মৌলভীবাজার জেলা দলের কাছে ৩২ রানে পরাজিত হয় রাঙ্গামাটি জেলা দল। সকালে মৌলভীবাজার জেলা দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মৌলভীবাজার জেলা দল ৪১.১ ওভারে ১৪৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। রাঙামাটির পক্ষে শাকিল,মোদাচ্ছের ও ইমাম ২ টি করে উইকেট লাভ করেন। মৌলভীবাজারের পক্ষে ফাহাদ সর্বোচ্চ ৫৭ রান করেন। মধ্যাহ্ন বিরতির পর রাঙামাটি জেলা দল ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে ৩২ রানে পরাজয় বরন করেন। রাঙামাটির পক্ষে আরমান আলী ৪১ রান করে কিছুটা লড়াই করেন। রাঙামাটি অনুর্ধ্ব ১৮ দল প্রথম ম্যাচে চট্টগ্রাম জেলার কাছে ১১৮ রানের বড় ব্যবধানে হেরেছিলো। দ্বিতীয় ম্যাচে কক্সবাজার জেলার কাছে ৫ উইকেটে হারে। আজ মৌলভীবাজার জেলার সাথে হেরে টানা তিন ম্যাচ পরাজিত হয়ে গ্রুপের শেষ দল হিসেবে টুর্নামেন্ট শেষ করে। রাঙামাটির জেলা দলের ম্যানেজার হিসেবে জেলা ক্রীড়া সংস্থার অফিস সচিব আব্দুল করিম লালু ও কোচ মহিতোষ দেওয়ান রয়েছেন।
