‘মাদার অফ হিউম্যানিটি’ খ্যাত বিশ্বশান্তির অগ্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষ্যে রাঙামাটি জেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দর্যালি অনুষ্ঠিত হয়েছে শহরে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি পৌরসভা চত্ত্বর থেকে আনন্দর্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজন’র সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনা করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা, সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদ, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক অপু শ্রীং লেপচা সহ জেলা,শহর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা উদাহরণ, বিশ্ববাসীও দেখেছে বঙ্গবন্ধু কন্যার মানবিকতা । শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ এগিয়ে যাওয়াকে আরো গতিশীল করতে সকল নেতাকর্মীকে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান ছাত্রলীগ নেতারা।
