মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় দিনব্যাপি শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে) সংশোধনী শীর্ষক প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রথম সংশোধনী শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে রামগড় তথ্য অফিস গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে রামগড় সহকারি তথ্য অফিসার মো: বেলায়েত হোসেন‘র সঞ্চালনায় ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
এসময় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল হাকিম বিশেষ অতিথি ছিলেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্য বিবাহ বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে বাল্যবিবাহ বন্ধ করতে হলে প্রত্যেক পরিবারেরর অভিবাবক ও স্থানীয় জন প্রতিনিধিদেরকে সচেতন হতে হবে তাহলে সম্ভব। মাদকাসক্ত, নিরাপদ সড়ক, নারী ও শিশুর অধিকার, সহিংসতা প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব সকল বিষয়ে সরকারের পাশাপাশি সকলে এগিয়ে আসার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, করোনাভাইরাস সংক্রমণ রোধ, জীবন তথ্য ও কঐঐচ, নারী ও শিশুর প্রতি সহিংসতা, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক আলোচনা করেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিওকর্মী, ধর্মীয়নেতা, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ ৪০ জন ওরিয়েন্টেশন কর্মশালা অংশগ্রহণ করেন।
