বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শিজক (কলেজ রোড) বাজারে অগ্নিকান্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুণের সূত্রপাত বলে জানা গেছে। স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুণ নিয়ন্ত্রণে আসে। আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন দোকান মালিক মকিলো চাকমা, সুবজ জ্যোতি চাকমা, ভাগ্য সাধন চাকমা ও রাইসমিল মালিক জুয়েল চাকমা।
এই অগ্নিকান্ডের ফলে ধারণা করা যাচ্ছে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তারও আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত, বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রায় সময়ই বিভিন্ন বাজারে ও বসত বাড়িতে অগ্নিকান্ডের ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে অনেক পরিবার। উপজেলাবাসী ফায়ার সার্ভিস স্টেশনের ব্যাপারে বারবার দাবি তোলার পরেও এখনো এই বিষয়ে তেমন কোন সুফল দেখা যাচ্ছে এই উপজেলাবাসী।
