আজ (২ ডিসেম্বর) পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর পূর্তি। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ততকালীন ক্ষমতাসীন দর আওয়ামলীগের সাথে একটি সমঝোতা হয় বর্তমান জনসংহতি সমিতি (জেএসএস)’র প্রধান যতিন্দ্র বদিপ্রিয় লারমা ওরোফে সন্তু লারমা’র সাথে। তারই ধারাবাহিকতায় পালিত হয়ে আসছে পার্বত্য শান্তি চুক্তিার বর্ষ পূর্তি। ২১ বছর পূর্তিতে নানা কর্মসূচী গ্রহণ করেছে কাউখালী উপজেলা প্রশাসন ও কাউখালী আর্মি ক্যাম্প।
এউপলক্ষ্যে শান্তি র্যালি, আলোচনা সভা ও শান্তি সম্প্রীতি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে উপজেলা পরিষদ মাঠকে সজ্জিত করেছে কাউখালী আর্মি ক্যাম্প। রবিবার সকাল ১০ টায় শান্তি র্যালি, র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তে সর্বধাণারনের উপস্থিতিতে আলোচনা সভা ও বিকেল ৩ টায় শান্তি সম্প্রীতি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান জানান- কাউখালী আর্মি ক্যাম্প ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়েছে। আমরা চাই পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশ হোক শান্তি ও সম্প্রীতিময়।
Previous Articleআজ রাঙামাটিতে গাইবেন হাবিব-ন্যান্সি,খাগড়াছড়িতে সোলস্
Next Article রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা