শুভ্র মিশু
রাঙামাটিতে পুলিশের অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দিনব্যাপি অভিযানে জুযা খেলার সাথে জড়িত ১৬ জনকে আটক করে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। এসময়ে তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটকরা হলেন-মো. সাইফুল ইসলাম(৩৮), মো. ইব্রাহিম(৪০), মো. ফারুক(৩৫), মো. নুর মিয়া(৪৬), আব্দুর রহমান(৩৬), মো. বাবুল(৪৭), মো. হাসেম(৪৫), মো. আলম(৪৮), মো. সুলতান আহম্মদ(৫২), মো. মুসা(৫০), ফজলুল হক(৭০), মো. নুরুল আলম(৫৪), মো. হাসান(৪৫), মো. হোসেন(৪৭), মো. আব্দুল্লাহ(৫৮), মো. আলী(৪৪)।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন বলেন, গোপন খবরের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। এতে বিভিন্ন এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়। শহরে বিভিন্ন স্থানে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
