২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ২০২১ পালিত হলো লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে। এ উপলক্ষে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির একজন বীর মুক্তিযোদ্ধা পরিমল কান্তি চৌধুরী। তিনি শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে তাঁর যুদ্ধকালীন মূল্যবান স্মৃতিগুলো তুলে ধরেছেন। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির ওপর নৃশংস ও ঘৃণ্যতম হত্যাকান্ড চালায়। পরবর্তীতে বাঙালি জাতি এই হত্যাকান্ডকে শক্তিতে পরিণত করে, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে।
এই দিন জোহরের নামাজের পর ২৫ মার্চের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে প্রতিষ্ঠানের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।(বিজ্ঞপ্তি)
