বান্দরবানের লামা উপজেলায় ২৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ আকরাম হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে পৌরসভা এলাকার কলিঙ্গাবিল মার্মা পাড়া থেকে তাকে আটক করা হয়। আকরাম হোসেন বাজার পাড়ার বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ইয়াবা ট্যাবলেট বেচাকেনা হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা’র নেতৃত্বে থানা পুলিশের উপ-পরিদর্শক জয়নাল আবেদীন ও সহকারী উপ-পরিদর্শক রাম প্রসাদ দাশ সোমবার বিকাল ৪টার কলিঙ্গাবিল মার্মা পাড়ায় অভিযান চালায়। এ সময় পাড়ার মংছানু মার্মার দোকানের পিছন থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকরাম হোসেনকে আটক করে পুলিশ।
আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাম প্রসাদ দাশ বলেন, ‘আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’