খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নির্মাণাধীন ব্রিজের ওয়েলডিং মেশিনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে।
নিহত ব্যক্তির পিতার নাম জাহেদ প্রমানিক। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়েরা হোরপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। মঞ্জুর আলম লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে রানা বিল্ডারর্স এর নামে কুমিল্লার কচুয়া উপজেলার জাকির এন্টারপ্রাইজ ৫টি ব্রিজ নির্মাণ কাজের শ্রমিক ছিলেন।
জানা যায়, লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কের লক্ষ্মীছড়ি থানা সংলগ্ন প্রায় ১০০মি. নির্মাণাধীন ব্রিজের দ্বিতীয় গার্ডার এর নির্মাণ করতে ১০০০কি. (২২ ভোল্ট) জেনারেটরের মাধ্যমে ওয়েলডিং এর কাজ করছিল মিস্ত্রী মঞ্জুর আলম (৫৫)। এ সময় জেনারেটরের তারে জড়িয়ে যায় মঞ্জুর আলম। টের পেয়ে দ্রুত পাশের শ্রমিকরা উদ্ধার করে প্রথমে লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালে নেয়া হলেও ডাক্তার দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করে। পরে রাত সাড়ে ৯টায় অ্যাম্বুলেন্সে মানিকছড়ি থেকে ফেরত আসে লক্ষ্মীছড়িতে।
লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আতাউর রহমান জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবু শতভাগ নিশ্চিত হওয়ার জন্য ইসিজি পরীক্ষার জন্য উন্নত হাসপাতালে পাঠিয়েছি। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আ. জব্বার জানান, ঘটনাটি শুনেছি এ বিষয়ে প্রথমত একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।