খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু উপজেলায় সেনা জোন (২১ বীর) কমান্ডার লেঃ কর্নেল এম এম শফিকুর রহমান (পিপিএমপিএসসি) এর বিদায়ী সংবর্ধনা ও নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মিরাজ হায়দার চৌধুরীকে (পিএসসি) বরণ করা হয়েছে।
বুধবার লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্নেল এম এম শফিকুর রহমান বলেন, আমি যতদিন এই জোনের দায়িত্ব পালন করেছি, চেষ্ঠা করেছি শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করতে। আমাদের কিছু সীমাবদ্ধতা থাকাতে হয়ত অনেক কিছু করার ইচ্ছা থাকা সত্বেও তা সম্ভব হয়নি। তবে দায়িত্ব পালন কালে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, লংগদু ইউএনও, উপজেলা চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগন, সাংবাদিক, শিক্ষকগণসহ আরও অনেকে আমাকে সর্বাত্বক সহযোগিতা করেছেন। এজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাকে যেবাবে আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন আশাকরি নবাগত জোন কমান্ডারকেও সেভাবে সহযোগিতা করবেন। তিনি আমার চেয়েও অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম’র পরিচালনায় অতিথির মধ্যে বক্তব্য রাখেন, নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মিরাজ হায়দার চৌধুরী (পিএসসি), রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, লংগদু উপজেলা পরিসদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামন্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকার, গুলশাখালী ইউপি চেয়ারম্যান আবু নাছির, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম, কালাপাকুজ্জা সেনা মৈত্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহীম, জনসংহতি সমিতি লংগদু শাখার সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা প্রমুখ।
নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মিরাজ হায়দার চৌধুরী বলেন, ‘আমি এই জোনে যতদিন দায়িত্ব পালন করবো ততদিন বিদায়ী জোন কমান্ডারের ন্যায় আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি একা কিছুই করতে পারবো না। আপনাদের যেকোন সহযোগিতার প্রয়োজনে আমার কাছে আসবে আমি আমার সাধ্যমত চেষ্ঠা করবো সমস্যা সমাধান করতে। শেষে উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী জোন কমান্ডারকে ক্রেস্ট ও ফুল উপহার দিয়ে বিদায় সংবর্ধনা দেন এবং নবাগত জোন কমান্ডারকে বরণ করে নেন।
