রাঙামাটির লংগদু উপজেলার মুসলিক ব্লক এলাকা থেকে স্বাধীনতা দিবসের দিন সকালে ‘নাশকতার পরিকল্পনা’র জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া জামাতে ইসলামীর সহযোগি সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার সাত নেত্রীকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বোরবার দুপুরে রাঙামাটি জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহম্মদ এর আদালতে গ্রেফতারকৃতদের হাজির করা হলে আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মহিউল ইসলাম (ওসি-তদন্ত) জানান, আটক সাতজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। বিজ্ঞ আদালত আটক সাতজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে সোমবার (২৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার মুসলিম ব্লক এলাকার জামায়াত সমর্থিত রাবেতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গনির বাসা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশকিছু লিফলেট ও জিহাদি বই জব্দ করা হয়। আটককৃতরা হলেন, রাবেতা মডেল স্কুলের শিক্ষক ও জামাত নেতা ওসমান গনির স্ত্রী মোছাঃ ফাতেমা আক্তার মুন্নি (৩৮) রাঙামাটির শহরের কাঠালতলি এলাকার মোছাঃ শাহানাজ (২৭), লক্ষীপুরের মোছাঃ নাছিমা আক্তার (৩০),রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার মোছাঃ মাহমুদা (২৯), ঢাকার বনশ্রী থেকে আসা মোছাঃ তাহসিনা ফাতিমা (২৪),চট্টগ্রামের সাতকানিয়ার মিহতাহুল জান্নাত (২১), চট্টগ্রামের চান্দগাও এলাকার মোছাঃ সাহিদা (২৫)। এরা সবাই ইসলামী ছাত্রী সংস্থার বিভিন্ন পর্যায়ের নেত্রী বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে তারা। আটকের পর তাদের রাঙামাটিতে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত সেইসময় তাদের জেলহাজতে পাঠিয়ে রবিবার রিমান্ড শুনানীর দিন ধার্য করেছিলো।
প্রসঙ্গত, লংগদু উপজেলার দুর্গম এই এলাকায় যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসির দন্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর মালিকানায় বিশাল এলাকাজুড়ে হাসপাতাল,স্কুল,কলেজ,কিন্ডারগার্টেসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয় আশির দশকে। ওই প্রতিষ্ঠানগুলো ঘিরে ওই উপজেলায় জামাতের শক্তিশালি সাংগঠনিক কাঠামো গড়ে উঠে। বর্তমানে ওই উপজেলার ভাইস চেয়ারম্যান জামাতের উপজেলা আমির।

৩ Comments
ভাই ঐ রাবেতার কারনে হাজার হাজার ছাত্র/ ছাত্রীর জীবন আলোকিত সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে উচ্ছ পদে আসিন।আর হাসপাতাল হল এমন এক নেয়ামত যে সেবা পার্বত্য চট্রগ্রামের জন্য অসহায় নেয়ামত
আল্লাহ তুমি এই মাজলুম জননীদের ধৈর্যধারণ করার তৌফিক দাও।
Amin