লংগদু উপজেলার তিনটিলা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত্র গ্রামে অগ্নিকান্ড সংগঠিত পাহাড়ী পরিবারদেরকে জরুরী ভিভিত্তে সহায়তা প্রদানের নিমিত্তে ‘লংগদু বিপর্যয় ত্রাণ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকাল ১০ ঘটিকার সময়ে কল্যাণপুরস্থ টংগ্যা অফিসে কার্যালয়ে গৌতম দেওয়ান নেতৃত্বে এক জরুরী আলোচনা সভায় এই কমিটি গঠিত হয়।
আলোচনা সভায় গৌতম দেওয়ানের সভাপতিত্বে প্রকৃতি রঞ্জন চাকমা, টুকু তালুকদার, নিরুপা দেওয়ান, জনলাল চাকমা,শক্তিপদ ত্রিপুরা,তনয় দেওয়ান, রাজ্যমনি খীসা, প্রমোদ শেখর চাকমা, বিশ্বমনি চাকমা,হিটলার চাকমা, বিনয় চাকমা, অশোক চাকমা,স্নেহাশীষ চাকমা, টোরি চাকমা, ইন্টু মনি তালুকদার, দীপেন চাকমা ও অন্যান্য প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় সবার সম্মতিক্রমে ১৯ জন সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি গঠন করা হয়। এসময় গৌতম দেওয়ানকে আহব্বায়ক , যুগ্ম আহব্বায়ক পদে প্রকৃতি রঞ্জন চাকমা, টুকু তালুকদার, নিরুপা দেওয়ান, জনলাল চাকমা, শক্তিপদ ত্রিপুরা ও সদস্যতে তনয় দেওয়ান, রাজ্যমনি খীসা, প্রমোদ শেখর চাকমা, বিশ্বমনি চাকমা,হিটলার চাকমা, সুপ্রিয় চাকমা শুভ, অশোক চাকমা,স্নেহাশীষ চাকমা, টোরি চাকমা, ইন্টু মনি তালুকদার, দীপেন চাকমাকে মনোনীত করে এ সহায়তা কমিটি করা হয়।
