লংগদু উপজেলার বেসরকারি ক্লিনিক রাবেতা হাসপাতাল ও রাবেতা প্রজেক্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাবেতা বিশ্রামাগারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন লে. কর্নেল মিরাজ হায়দার চৌধুরী।
রাবেতা প্রোজেক্টের কো-অর্ডিনেটর নুরুল ইসলাম শাহীন’র সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আনোয়ারা বেগম, সাংবাদিক এখলাস মিঞা খান, সাবেক ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন প্রমুখ।
