রাঙামাটির লংগদু উপজেলায় যথাযোগ্য মর্যাদায় সর্বস্থরের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্র“য়ারী রাত বারটা এক মিনিটে ও সকালে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে উপজেলা সদরে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। সরকারি ও বেসরকারী বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান পাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বেলা সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস’/১৯ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসালাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, লংগদু মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ খোরশেদ আলম, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম। শেষে অতিথিগন রচনা, চিত্রাংকন ও শুদ্ধভাবে জাতীয় সংগীত শেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলেন দেন।
