লংগদু প্রতিনিধি ॥
‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে’ স্লোগানে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও পুরস্কার বিতরণ করেছে লংগদু উপজেলা নির্বাচন কার্যালয়। বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২ এ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্য থেকে উগলছড়ি মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হক ও কাকপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মাদ শাহ জাহানকে শ্রেষ্ঠ তথ্য সংগ্রহকারী ও শ্রেষ্ঠ সুপারভাইজার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মীর শাহ নেওয়াজ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
