লংগদুতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে লংগদু উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকালে লংগদু উপজেলা সদরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এফ এম সহিদুর রহমান সাগর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, যুগ্ম সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন সহবিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Previous Articleরাজস্থলীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ক্ষণগনণা শুরু
Next Article মানিকছড়িতে মারমা উন্নয়ন সংসদের সম্মেলন
