রাঙামাটির লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় বলেছেন, শিক্ষা অর্জনকে গুরুত্ব দিতে হবে। ইসলাম ধর্মে মহানবী জ্ঞানার্জনের জন্য প্রয়োজনে সূদুর চীন দেশ হলেও যেতে বলেছেন। কেননা শিক্ষা ছাড়া কোন জাতীর মুক্তি বা উন্নয়ন সম্ভব নয়। তিনি সরকারের নিরক্ষরমুক্ত দেশ গড়ার কাজে সহযোগীতা করার আহবান জানান।
বৃহষ্পতিবার, লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের কালাপাকুজ্জা সেনা মৈত্রী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহীমের পরিচালিত ‘নিরক্ষতা দূরীকরণ কর্মসূচী-২০১৯ইং’ এর শুভ উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
কালাপাকুজ্জা ইউনিয়নের কালাপাকুজ্জা সেনা মৈত্রী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, কালাপাকুজ্যা ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা মিঞা, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, এছাড়া এসময় গন্যমান্য ব্যাক্তিগন, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি একজন বয়স্ক ব্যাক্তিকে হাতে কলমে অক্ষর লেখা শেখানোর মাধ্যমে নিরক্ষতা দূরীকরণ কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে কালাপাকুজ্যা এলাকায় তালিকা ভূক্ত করে নিরক্ষর ব্যাক্তিদের স্বাক্ষর জ্ঞান সহ অক্ষর জ্ঞান সমৃদ্ধ করে গড়ে তোলাই এর উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রহীম। সহকারী পরিচালক হলেন, মোছাঃ নুরননাহার ও মোঃ আনোয়ার হোসেন।
