লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছে লংগদু উপজেলা প্রশাসন। সহকারি কমিশনার (ভূমি) জনি রায় এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাইনীমূখ বাজারের দুই দোকানিকে জরিমানা করা হয়।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না থাকায় মেসার্স একে ট্রেডার্স ও মেসার্স কাদের স্টোরকে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ মাইনীমূখ বাজারে অভিযান চালানো হয়। মুলত কোনো ব্যবসায়ী অতিরিক্ত পন্য মজুদ রেখেছে কিনা তা তদারকি করা হয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হয়েছে।
