ওমর ফারুক মুছা, লংগদু ॥
রাঙামাটির লংগদুতে অসহায়, দুস্থদের মাঝে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন খাদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সাংসদ জননেতা দীপংকর তালুকদার এমপি। রবিবার লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে ১১ জন হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি এর ঐচ্ছিক তহবিল হতে প্রতি পরিবারকে দশ হাজার টাকা করে ব্যাংকের চেক প্রদান করনে।
এছড়াও একই দিনে গুলশাখালী, বগাচতর ও ভাসাইন্যাদম ইউনিয়নে বিভিন্ন সময়ে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের নিকটও আর্থিক সহায়তা প্রদান করেন। গুলশাখালীর যুবলক্ষী পাড়ায় দীপংকর তালুকদার গার্লস স্কুল এন্ড কলেজ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় দীপংকর তালুকদার এমপি তিনটি ইউনিয়নের ৬০ জনের মাঝে জনপ্রতি দুই হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন।
চেক গ্রহণকারী ব্যক্তিরা বলেন, বর্তমান সময় আমাদের কৃষি কাজের সময়। এসময় টাকার চেক পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। তাই আমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এসময় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুর রহিম, জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, জেলা পরিষদ সদস্য এলিপন চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু। লংগদু থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম আমিন, রাঙামাটি আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিনসহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুল আবেদীন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামে বর্তমান সরকারের আমালে যে উন্নয়ন হয়েছে তা অতীতে কোন সরকারের আমলে হয়নি। একসময় পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় রাস্তা ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, বিদ্যুৎ ছিল না, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ছিল না। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে প্রতিটি সেক্টরেই উন্নয়ন হয়েছে এবং তা চলমান রয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
