রাঙামাটির লংগদুতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় রাঙামাটি জেলা যুবদলের সদস্য ডা. মোঃ আশ্রাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা জাসাস’র সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাসাইন্যাদম ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাদের, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা জাসাস’র সাধারণ সম্পাদক মোঃ কালু মিয়া।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম। শেষে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেট কাটা হয়।
আলোচনা সভা শেষে ২য় পর্বের অনুষ্ঠানে ভাসাইন্যাদম ইউনিয়ন শাখা জাসাস’র নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে মোঃ হোসেন আলী, সাধারণ সম্পাদক পদে মোঃ শহীদ ও সাংগঠনিক পদে মোঃ মনির নির্বাচিত হন।
