নিজস্ব প্রতিবেদক ॥
রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির সভাপতি পদে রোটার্যাক্টর আলী হোসেন এবং সেক্রেটারি রোটার্যাক্টর সাইফুল হাসান দায়িত্ব নিয়েছেন। বুধবার বিকালে রাঙামাটি পৌরসভা হল রুমে ইয়ার লন্সিং এবং নিয়োমিত সভায় তারা এ দায়িত্ব গ্রহণ করেন।
এসময় ক্লাবের পিপি রোটার্যাক্টর অলি আহাদ এবং পিপি রোটার্যাক্টর মো. ইসহাকসহ সকল বোর্ড মেম্বার ও অতিথিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নতুন সভাপতিকে কলার পরিয়ে দেন পিপি রোটার্যাক্টর অলি আহাদ।
সভায় বক্তারা আগামীতে ক্লাব আরও দায়িত্বশীল হয়ে কাজ করবে এবং রোট্যারেক্টকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন।
সভায় সেক্রেটারি রোটার্যাক্টর সাইফুল হাসান বলেন, আমরা সকলে মিলে কাজ করবো বলে আশা রাখি। সকলের সহযোগিতায় এ ক্লাব এগিয়ে যাবে সে প্রত্যাশা রইলো।
সভাপতি রোটার্যাক্টর আলী হোসেন বলেন, আমার নতুন রোটারি বর্ষ আমি নতুনত্ব কিছু করার চেষ্টা করবো। ১৯৯৬ সালে যাত্রা শুরু করা রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটিকে আমি এগিয়ে নিয়ে যেতে যা করণীয় সকল কিছু দায়িত্ব নিয়ে করবো। আশা করি এ দায়িত্ব পালনে আমাকে সকলে সহযোগিতা করবেন।
