রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটি আয়োজিত রোটাবর্ষ ২০২২-২৩ সালের ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের বনরূপা রেইনবো রেস্টুরেন্টে এই ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত হয় বলে ক্লাব সচিব রোটার্যাক্টর সাইফুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসেম্বলি অনুষ্ঠানে ক্লাবের সাবেক প্রেসিডেন্টগণ সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন। এতে সেশন নেন পিপি রোটার্যাক্টর আমিনুর ইসলাম রাতুল, পিপি রোটার্যাক্টর অলি আহাদ, পিপি রোটার্যাক্টর মো: ইসহাক, পিপি রোটার্যাক্টর মোরজিনা আক্তান মনি। সভায় ক্লাব প্রেসিডেন্ট রোটার্যাক্টর আলী হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পিপি এক্স রোটার্যাক্টর মো: হাসান।
এসেম্বলিতে সভাপতির বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট আলী হোসেন বলেন, আশা করছি ক্লাবের সকল রোটার্যাক্ট সদস্যরা সেশন সমূহ খুব সুন্দর ভাবে উপভোগ করেছেন। স্পিকারদের দিক নির্দেশনা মূলক এবং সেশনসমূহের আলোচনায় বক্তব্যগুলো ক্লাব সদস্যরা যথাযথভাবে পালন করবে এবং ক্লাব সদস্যদের হাত ধরে রোটারি অঙ্গনে রাঙামাটির ঐতিহ্য ক্লাব রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটি, রোটার্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এ ব্যাপক সাড়া ফেলবে।
