বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলায় এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।নিহতের নাম উসানু মারমা (৩৫)।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের নিয়াক্ষ্যাং পাড়ায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উসানু মারমার বাড়ি রুমা উপজেলার এলিম চান্দলা পাড়া এলাকায়। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা ক্যচিং মারমা বাদী হয়ে রুমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। স্থানীয়দের সহযোগিতায় হত্যাকারী অংসাইচিং মারমা (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মদ্যপান করে বাকবিতন্ডার এক পর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় রুমা থানায় হত্যা মামলা দায়ের করা হয় এবং হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে।
Previous Articleথার্টি ফার্স্টে বুকিং কম রাঙামাটিতে !
Next Article লামা সাংবাদিক ফোরামের সভাপতি ইউছুপ, সম্পাদক মিন্টু
