রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে করোনাভাইরাস জনিত সরকারঘোষিত চলমান কঠোর লকডাউনে রাস্তায় অযথা ঘোরাফেরা, মাস্ক না পরা, মোটরসাইকেল চালনার দায়ে ১৪ জনকে ও ৩টি মোটরসাইকেল আটক করে থানায় সোপর্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত রামগড় বাজার, সোনাইপুল বাজার, মাষ্টারপাড়া ও কালাডেবা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মু. মাহমুদ উল্লাহ মারুফ। এসময় উপস্থিত ছিলেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী, থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামানসহ পুলিশ সদস্যরা।
রামগড় উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মু. মাহমুদ উল্লাহ মারুফ বলেন, ‘করোনার প্রাদুর্ভাব আরও ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। করোনাভাইরাস থেকে বাঁচতে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা একান্ত প্রয়োজন। লকডাউনে সরকারি নিদের্শেনা না মানা হলে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।’
