রামগড় বাজার বাসস্টান্ড এলাকা থেকে স্যালাইনের প্যাক ভর্তি স্থানীয়ভাবে তৈরী ৩৫ লিটার চোরাই মদসহ ৩ যুবককে আটক করেছে রামগড় থানা পুলিশ। আটককৃতরা হলেন, ভূজপুর থানার নতুন বাজারের খোকন মিয়ার ছেলে সাহাদাত হোসেন (২১), পৌরসভার গর্জনতলীর ধন মিয়ার ছেলে মোঃ নুর নবী (৩০) ও আজহার হোসেনের ছেলে আজগর হোসেন (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজারের শান্তি কাউন্টারের পাশে যাত্রীবেশে তিন যুবককে প্রায় সাড়ে ১৭ হাজার টাকা মূল্যের ৩৫ লিটার চোরাই মদসহ আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতরা মাদক পাচারকারি দলের সক্রিয় সদস্য। আটককৃতরা ফেনীর উদ্দেশ্যে ১ লিটারের স্যালাইন প্যাকে মদগুলি পাচার করতে চেয়েছিলো।
রামগড় থানা অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, আটককৃত ৩ যুবককে হাতেনাতে মদসহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে খাগড়াছড়িস্থ জেল হাজতে চালান দেয়া হয়েছে। তিনি আরো জানান, রামগড় থানার মাদক অভিযানে গত তিন মাসে প্রায় ৫৮ হাজার ৬শত টাকা মূল্যের ৮০ লিটার মদ, ৭৩ পিচ ইয়াবাসহ ১১জনকে আটক করা হয়েছে।
Previous Article২০ দিন পর নিখোঁজ তরুণীর লাশ উদ্ধার
Next Article চরপাড়ার মানুষের কষ্টের শেষ নেই !
