রামগড় প্রতিনিধি ॥
৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও রামগড় বিজিবি জোন সীমান্ত এলাকার পাহাড়ি-বাঙালি এবং গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করেন। বিজিবি কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে রোববার সকাল ১০টায় তৈচালা পাড়াস্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) দপ্তর প্রাঙ্গণে ও রামগড় বিজিবি জোনের আওতায় বিভিন্ন বিওপি এলাকায় একযোগে শীতার্তদের মাঝে কম্বল-বস্ত্র বিতরণ করেন।
বিনামূল্যে শীতবস্ত্র বিতরণকালে জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ারুল মাযহার পিএসসি বলেন, ৪৩ বিজিবি ও রামগড় জোনের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিভিন্ন বিওপিসহ এর আশপাশে আটশত গরীব ও দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবি জোন জেসিও নায়েব সুবেদা মো. জাহান এবং দায়িত্বরত বিজিবি সদস্যগণ।
