রামগড় প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিজিবি’র ৪৩, রামগড় ব্যাটালিয়ন।
সকাল ১০টায় ব্যাটালিয়ন সদর ও বিওপি/ক্যাম্প এলাকার ৩৬০ টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান উপস্থিত থেকে পরিবারগুলোর হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় উপ অধিনায়ক মেজর মো. মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার রাজু আহমেদসহ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি চিনি গুড়া চাল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, আধা লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি ।
ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল মো. হাফিজুর রহমান বলেন, ” আনন্দে উৎসব পালনে বিজিবি’র পক্ষ থেকে এ ক্ষুদ্র প্রয়াস। সকলের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে অতীতেও জনগণের পাশে বিজিবি ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
