খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি পরিচালিত ৩৩তম সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠানে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার(২৬ ডিসেম্বর) সকালে পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে সনদ ও পুরস্কার বিতরণ করেন রামগড় ৪৩ ব্যাটালিয়নের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান।
এ সময় তিনি বলেন, দূর্গম এলাকার অসহায় মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এসময় অন্যান্যের মধ্যে প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষক মোঃ হেলালসহ সামরিক বেসরকারি পদস্থ কর্মকর্তা ও শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
