২৬ জুলাই সকালে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার এর সভাকক্ষে GST গুচ্ছভুক্ত ২০২১-২০২২ শিক্ষাবর্
সভায় GST ভর্তি পরীক্ষা সংক্রান্ত আইন শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও কেন্দ্র/ উপকেন্দ্রের পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যগণ সুষ্ঠভাবে পরীক্ষা আয়োজনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী সিনিয়র কমিশনার রিন্টু বিকাশ চাকমা,পুলিশ সুপারের প্রতিনিধি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, রাঙামাটি সরকারী কলেজের প্রতিনিধি সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, রাঙামাটি সরকারী মহিলা কলেজের প্রতিনিধি প্রভাষক রুপক খীসা, এনএসআই এর সহকারী পরিচালক রেজওয়ানুল হক, ডিএসবি এর ইমদাদুল হক, রাবিপ্রবি রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, রাবিপ্রবি প্রক্টর জুয়েল সিকদার, GST ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা, সহকারী রেজিস্ট্রার মাহবুব আরা, সহকারী রেজিস্ট্রার কামরুল হাসান, সহকারী রেজিস্ট্রার নৃপেন চাকমা, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক তানজিম মাহমুদ, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক রাজিব হোসেন, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক লিটন দেব এবং রাবিপ্রবি’র সেকশন অফিসার রিপুল চাকমা। 
এবারের GST ভর্তি পরীক্ষায় রাবিপ্রবি’র তত্ত্বাবধানে এ ইউনিটে ৫,২৬৯,বি ইউনিটে ২৩৫৭ এবং সি ইউনিটে ২৮১৯ জন পরীক্ষার্থীসহ মোট ১০,৪৪৫ জন শিক্ষার্থী অংশ নিবে রাঙামাটি শহরের রাবিপ্রবি কেন্দ্রসহ ৪টি উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপ-কেন্দ্রগুলো হচ্ছে রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়। ৩০ জুলাই এ ইউনিট, বি ইউনিট ১৩ আগষ্ট,সি ইউনিট ২০ আগষ্ট মোট ১০ হাজার শিক্ষার্থী অংশ নেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহায়তা কামনা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
