রাজস্থলী প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলার সরকারী অনুমোদনহীন ৩টি ইটভাটা বন্ধ ও চুল্লি ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। ইটভাটাগুলো হচ্ছে উপজেলার কলেজ পাড়া এলাকার কর্ণফুলী ব্রিক্স, গাইন্দ্যা ইউনিয়নের বড়ইতলা বি আর বি ব্রিক্স ও বাঙ্গালহালিয়া ইউনিয়নের নাইক্যাছড়া আগাপাড়া মেসার্স শাহ (ব্রিক্স) ম্যানুফ্যাকচার ইটভাটা।
শুক্রবার অনুমোদনহীন এসব ইটভাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। হাইকোর্টের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময়
চট্টগ্রাম বিভাগীয় কার্যলয়ের সহকারী পরিচালক মাফজারুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলার কলেজ পাড়া এলাকার ইটভাটা মেসার্স কর্ণফুলী, বড়ইতলী এলাকার বি আর বি ব্রিক্স ইট ভাটা ও বাঙ্গালহালিয়া ইউনিয়নের নাইক্যাছড়া আগাপাড়া মেসার্স শাহ (ব্রিক্স) ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। সেখানে অনুমোদনহীন সিমনি চুল্লি ব্যবহার করে ও বনের কাঠ জ্বালিয়ে ইট পোড়ানো হচ্ছে দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ। পরে তিনি ইটভাটা তিনটিতে ইট পোড়ানোর অবৈধ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেন এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, চন্দ্রঘোনা থানার অধীন বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (আই সি) কামরুজামান সহ পুলিশ সদস্যগণ।
Previous Article‘আওয়ামীলীগের অধীনে কোন নির্বাচনে যাবেনা বিএনপি’
Next Article ফেসবুকে পোস্ট দিয়ে দুই যুবকের আত্মহত্যা!
