রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ইসলামপুর ৩নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইসলামপুর বাজার প্রাঙ্গণে এ বিট পুলিশিং সভা আয়োজন করা হয়।
থানার সেকেন্ড অফিসার ইয়াছিনের সভাপতিত্বে এতে সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান।
সভায় প্রধান অতিথি ওসি মফজল আহমদ বলেন, আমাদের কোন সোর্সের প্রয়োজন নাই। আপনারা আমাদের সোর্স। জনগণই আমাদের তথ্যদাতা। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। জনগণকে সাথে নিয়ে রাজস্থলী থানাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে চাই। পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী ও আইজিপির উদ্যোগে এ বিট পুলিশিং কার্যক্রম হাতে নিয়েছেন। আপনারা এলাকার যে কোন সমস্যার বিষয়ে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার চৌধুরী, হেডম্যান কার্বারি সুশীল সমাজের নেতৃবৃন্দ।
