রাঙামাটির দুর্গম রাজস্থলী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের উপর সন্ত্রাসী হামলায় একজন সেনা সদস্য নিহত হয়েছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রবিবার রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে ৪ কিলোমিটার দক্ষিণে পোয়াইতুম নামক এলাকায় সকাল আনুমানিক দশটার সময় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষন শুরু করে। ফলশ্রুতিতে নাসিম (১৯) নামে এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত সেনাসদস্যকে তৎক্ষনাৎ হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।’
আইএসপিআর সহকারি পরিচালক রাশেদুল আলম খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ‘বর্তমানে উক্ত স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রনাধীণ আছে।’
Previous Articleপরিচ্ছন্নতা অভিযান আয়োজকদের দোকানেই আবর্জনার ভাগাড়!
Next Article কথায় কথায় গাড়ি চলাচল বন্ধে কঠোর হবে প্রশাসন
