রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলীতে আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাজি নেয়ামত আলীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় নিজ বাড়িতে শোক সভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন খাদ্য বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন, নেয়ামত আলী দুঃসময়ের একজন আওয়ামীলীগের কর্মী ছিলেন এবং ৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে দেশমাতৃকার জন্য লড়াই করেছিলেন। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে ও মাসুম সর্দারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মরহুমের ছোট ছেলে সাংবাদিক রিয়াজ উদ্দিন রানা। এসময় শোকসভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মো. কামাল উদ্দীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, রবার্ট ত্রিপুরা, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী থানার ওসি জাকির হোসেনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
