রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় জাতীয় সমাজ সেবা দিবস-২০১৮ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা বাস ষ্ট্যান্ডের উত্তর-দক্ষিন দিক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমান। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ এস.এম মাহাবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিজ মিয়া, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবু জাফর সহ উপজেলা কর্মকর্তা-কর্মচারীগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার বয়স্ক ভাতাভোগিদের মাঝে ভাতা প্রদান করা হয়।
