রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটির রাজস্থলী উপজেলায় আনসার ও ভিডিপির উদ্যোগে কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত জন সচেতনতামূলক র্যালি ও উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজস্থলী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তারের নেতৃত্বে উপজেলা সদর ও আশেপাশের সড়কে কোভিড -১৯ মোকাবেলায় জনসচেতনতামূলক র্যালি প্রদর্শন শেষে উপজেলা রেস্ট হাউস প্রাঙ্গণে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সাংবাদিক হারাধন কর্মকার, ভিডিপি পিসি আব্দুর রাজ্জাক শেখ, ভিডিপি ইউনিয়ন দলনেতা ওসমান শেখ, ইউনিয়ন আনসার কমান্ডার রফিকুল ইসলাম, ইউনিয়ন দলনেতা আজগর আলী সহ ৬টি প্লাটুনের ৩০/৪০ জন সদস্য গণ অংশ গ্রহণ করেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, আনসার ভিডিপিকে উন্নতি করে সরকার ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হাতে নিয়েছে। তাই এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সোচ্চার হওয়ার এবং গুজবে কান না দিয়ে সরকারের মহৎ উদ্যোগগুলোকে স্বাগত জানিয়ে ফ্রি টিকা নিবন্ধনে এলাকার জন সাধারণকে উদ্ধুদ্ধকরণের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
