রাঙামাটি স্টুডেন্টস ফোরামের উদ্যোগে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ১৫ টি পরিবার কে সেলাই মেশিন প্রদান এবং পাহাড় ধসে বিপন্ন মানুষদের পাশে দাঁড়িয়ে সাহসিকতাপূর্ণ ভূমিকা রাখায় চারটি সামাজিক সংগঠন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
যে সামাজিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান করা হয়েছে,তারা হলো-প্রিয় রাঙামাটি, জীবন, রোল নাম্বার ওয়ান এবং ইয়ুথ। বৃহস্পতিবার বেলা তিনটায় কাঁঠালতলীস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো: কামাল উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: রফিক আহম্মদ তালুকদার,রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জনাব মো: জামাল উদ্দিন এবং ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর রবি মোহন চাকমা।
প্রধান অতিথি তার বক্তব্যে রাঙামাটি স্টুডেন্টস ফোরামের এই উদ্যোগ কে সাধুবাদ জানান এবং উক্ত সংগঠনের সফলতা কামনা করেন। আলোচনা সভা শেষে অতিথিরা সামাজিক সংগঠনের মাঝে ক্রেষ্ট এবং ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
রাঙামাটি স্টুডেন্টস ফোরামের আহবায়ক ইকবাল আহমেদ তালুকদার রিজুয়ান তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

১ Comment
আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাগুলো সাবার কাছে তুলে ধরার জন্য পাহাড় টুয়েন্টি ফোরকে ধন্যবাদ।