রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ২৫ হাজার ৭১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ শহীদুজ্জামান মহসিন। তার নিকটতম প্রতিদ্বন্ধি অরুন কান্তি চাকমা পেয়েছেন ১৮ হাজার ২৪৫ ভোট। এই উপজেলায় মোট ভোটার ছিলেন ৯০ হাজার ৮৫৫। এদের মধ্যে ভোট পড়েছে ৪৪ হাজার ৯৭৫। যার মধ্যে বৈধ ভোট ছিলো ৪৩ হাজার ৯৬০ টি। এই উপজেলায় ২২ হাজার ৪৭ ভোট পেয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান হয়েছেন দূর্গেশ্বর চাকমা, তার নিকটতম প্রতিদ্বন্ধি অনুপম চাকমা পেয়েছেন ১৮ হাজার ৭৩০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন ইসলাম ২১ হাজার ৬২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি রিতা চাকমা পেয়েছেন ২০ হাজার ৫৮৬ ভোট।
Previous Articleএক নির্বাহী ম্যাজিস্ট্রেটের চোখে বাঘাইছড়ির হত্যাকান্ড
Next Article নানিয়ারচরে বিজয়ী প্রগতি-নুরুজ্জামান-আসমা