শুভ্র মিশু
রাঙামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর জাতীয়তাবাদাবাদী ছাত্রদলের প্রথম আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (১৬ জুন) কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল হোসেন শ্যামল ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কেন্দ্র ঘোষিত ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে মোফরাদুল রহমান সোহান আহবায়ক, শিশির তারক,শাফকাত বিন ফরিদ, রিফাত ওয়ালিদকে যুগ্ম আহবায়ক, জাসিম উদ্দিন রাতুল সদস্য সচিব, আকিবুল হাসানকে সদস্য মনোনীত করা হয়েছে।
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির জানান, সারাদেশে ছাত্রদলের কমিটি গোছাচ্ছে, রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রদলও প্রতিষ্ঠার পর প্রথম একটি কমিটি পেলো, এটা নিয়ে জেলা ছাত্রদলের সকল নেতাকর্মীরাও খুশি।
প্রসঙ্গত, রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি কেন্দ্রীয় কমিটির অধীন একটি স্বতন্ত্র ইউনিট হিসেবে পরিচালিত হবে। এ কারণে রামেক ছাত্রদলের আহ্বায়ক কমিটি জেলা ছাত্রদলের সমমানের একটি গুরুত্বপূর্ণ ইউনিটের সমমানের মূল্যায়ন পাবে।
