বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসায়েশন কেন্দ্রিয় নির্বাহী কমিটি কতৃক রাষ্ট্র্রীয় কোষাগার হতে পৌরসভা কর্মচারীদের শতবাগ বেতন ভাতা প্রদানসহ পেনসন প্রথা চালুর দাবিতে ঘোষিত কর্সসূচির আলোকে রাঙামাটি পৌরসভা কর্মচারী সংসদ কর্মবিরতি পালন করছে।
সোমবার সকাল থেকে পৌর কার্যালয়ের সামনে ঘোষিত কর্সসূচি পালন করছে রাঙামাটি পৌরসভা কর্মচারী সংসদ । কর্মসূচি চলাকালে রাঙামাটি পৌরসভা কার্যালয়ে সকল প্রকার দাপ্তরিক সেবা, সড়ক বাতি, কন্জারভেন্সী সেবা প্রদান বন্ধ থাকায় বিপাকে পড়েন সেবা গ্রহণ করতে আশা সাধারণ মানুষ।
রাঙামাটি পৌর কর্মচারী সংসদের সভাপতি একেএম বশির হোসেন সভাপতিত্বে কর্মসূচীতে আরো উপস্থিত আছেন সাধারণ সম্পাদক সনত বড়ুয়া, ফিরোজ আল মাহমুদ, বিপ্লব তালুকদারসহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা বলেন, দেশের দশ লক্ষ রোহিঙ্গাদের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করলেও আমরা সরকারের কাজে সহযোগিতা করার পরও আমাদের খাবার ব্যবস্থা হচ্ছেনা। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, সকলে আমাদের অনেক আশার বানী শুনিয়েছেন, কাজের কাজ কিছুই হয়নি, সারা দেশে আন্দোলন হয়েছে কেন্দ্রিয় ভাবে ঢাকায় অবস্থান কর্মসূচী পালন করেছি, আশ্বাস দিয়ে ঘরে ফেরত পাঠিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোন অগ্রগতি নেই। আমরা সঠিক সময়ে বেতন পাইনা, আমাদের কোন পেনশন নেই, মানবেতর জীবনযাপন করছি আমরা।
এসময় বক্তারা পৌরবাসীর সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকার করেন।
এছাড়াও ২ জুলাই সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এক দফা এক দাবিতে রাঙামাটি প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করবে সংগঠনটি।
