নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি পার্বত্য জেলার কিছু ক্রীড়ানুরাগীর আন্তরিক প্রচেষ্টায় রাঙামাটি ডিস্ট্রিক ফুটবল একাডেমি গঠন হয় ২০১৭ সালে। ভবিষ্যতের ফুটবল তারকা বানানোর এ মিশনে সংযুক্ত হয় রাঙামাটির কিছু সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠকগণ।
রবিবার স্থানীয় এক রেস্তোরাঁয় বিকাল ৩ ঘটিকায় ডিস্ট্রিক ফুটবল একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও ক্রীড়া সংগঠক মনোয়ারা আক্তার জাহান। সভায় রাঙামাটি ডিএফএ’র সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, ওয়াশিংটন চাকমা, মো. শাহ আলম, দয়াল কান্তি দে, মনিরুল ইসলাম, ফজলুর রশিদ সেলিম, কিংশুক চাকমাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে ওয়াশিংটন চাকমাকে সভাপতি ও সাবেক তারকা ফুটবলার কিংশুক চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হয়। এ কমিটির মাধ্যমে রাঙামাটি আগামী দিনের ফুটবলার তৈরি ও তৃণমূলে ফুটবল ছড়িয়ে দিয়ে অতীতের রাঙামাটির ফুটবলের জৌলুস ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
