আবুল হোসেন বালিকে সভাপতি,কামাল হোসেনকে সাধারন সম্পাদক এবং মোঃ ইব্রাহীমকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণার কথা জানানো হয়েছে।
এই কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে কাপ্তাইয়ের মোঃ হারুনুর রশীদ রতন,সহসভাপতি মোঃ নাসের খান,পংকজ বাহাদুর,ছবি মার্মা, মোঃ মহিউদ্দিনকে রাখা হয়েছে।
এই কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে আছেন সাইফুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে আরো আছেন নুরুল আমিন নবী, আমিনুল ইসলাম খোকন, সাব্বির আহমেদ, সহ সাধারন সম্পাদক নিজামউদ্দিন,মোঃ মশিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সোমেন চাকমা,সদস্য হিসেবে আছেন সাদিয়া মুন এবং সাদিয়া আফরিন নোভা।
