জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ভাষণ ইউনেস্কোতে ‘মেমোরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ^প্রামাণ্য ঐতিহ্য’ হিসাবে স্বীকৃতি অর্জন উপলক্ষে রাঙামাটিতে আনন্দর্যালি করে জেলা আওয়ামীলীগ।
শনিবার সকালে রাঙামাটি পৌর চত্ত্বর থেকে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আনন্দর্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে জড়ো হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।
এসময় জেলা আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
