ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর রাঙামাটি জেলা কমিটির নির্বাচনে সভাপতি ও সহসভাপতির দুটি পদে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন নিরঞ্জন নাথ ও প্রবীর দাশ।
সোমবার দিনব্যাপি রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে অনুষ্ঠিত নির্বাচনে নিরঞ্জন নাথ পান ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি জ্যোতির্ময় চাকমা পান ৩১ ভোট। 
সহসভাপতি-২ পদে ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন প্রবীর দাশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জাফর খান পান ৪২ ভোট।
এর আগেই সাধারন সম্পাদকসহ অন্যান্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অন্যান্য প্রার্থীরা। তারা হলেন-সহসভাপতি শ্যামল বড়ুয়া, সাধারন সম্পাদক শেখ জামালউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাসান মোহাম্মদ নোমান,চাকুরি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক,গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক এটিএম মনজুরুল হক,জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন,সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক তমু খীসা,সমাজকল্যাণ সম্পাদক সুমন চাকমা,মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক রেনুকা তংচঙ্গ্যা,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমেশ চাকমা,তথ্য ও গবেষনা সম্পাদক দীপন চাকমা,শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক লেনিন চাকমা,ছাত্র বিষয়ক সম্পাদক সুবর্ণ দেওয়ান। কাউন্সিলর হিসেবে মনোনীত তিনজন হলেন,মাহফুজুর রহমান গেল্লা,মোঃ আবু বকর হাওলাদার,কাজী মোঃ নিজামউদ্দিন। এছাড়া যুগ্ম সাধারন সম্পাদক ও অর্থ সম্পাদক পদে কোন মনোনয়ন জমা না পরায় পদ দুটি শূণ্য আছে বলে জানানো হয়েছে। 
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ওমর ফারুক। সহকারি প্রিসাইডিং অফিসার হিসেবে ছিলেন একেএম মুন্না তালুকদার ও আবু তাহের মুন্না।
