এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাঙামাটি জেলায় তিন স্কুলের সব পরীক্ষার্থীই কৃতকার্য হয়েছে।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, রাঙামাটি সদরের লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, বাঘাইছড়ি উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় এবং একই উপজেলার রূপালি উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেওয়া সব শিক্ষার্থীই পাস করেছে।
তবে স্কুল তিনটির মধ্যে শুধুমাত্র লেকার্স পাবলিক স্কুলের ছাত্ররাই জিপিএ-৫ পেয়েছে। স্কুলটি থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০।
অন্যদিকে বাঘাইছড়ি উপজেলার শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করা স্কুল আমতলী উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়েছিল ৩৯ জন এবং রূপালি উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় ৬৯ জন শিক্ষার্থী। তবে স্কুল দুটি থেকে কেউই জিপিএ-৫ পায়নি !
