পবিত্র রমজানেও দ্রব্যমূল্যের দাম বেশি নেয়ায় রাঙামাটির তবলছড়ি ও বনরূপা বাজারের ৯ ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোমের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেন এবং পরে দন্ডপ্রাপ্ত ব্যবসায়িদের বনরূপা ও তবলছড়ি বাজার ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দের জিন্মায় দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় কোতয়ালি থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম জানিয়েছেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার জন্য জেলা প্রশাসকের নির্দেশে এই ভ্রাম্যমান আদালত শুরু থেকেই পরিচালিত হচ্ছে। যেসব অসৎ ব্যবসায়ি সাধারন মানুষকে কষ্ট দিচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

২ Comments
সব সময় করা উচিত,
tobolchari alakay sokol computer dokane mobaile curt kora ucit….????